ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়ায় রহিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ বসন্তপুর গ্রামের অজিয়ার রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়া হয় ওই নারীর। পরে আজ মঙ্গলবার ভোররাতে বাড়ির পেছনের একটি আমগাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ দেখা যায়। সকালে পরিবারের লোকজন তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬