ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

আকাশ জাতীয় ডেস্ক: 

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে দেশে ফিরতে হাসিনার কোনো বাধা নেই। তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন এবং ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন।

বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তা ইতিবাচক হিসেবেই দেখা উচিত।

রুমিন ফারহানা বলেন, ছায়া মন্ত্রিসভা যদি মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম পর্যালোচনা করে সরকারের নীতিমালা ও কার্যক্রমের গঠনমূলক সমালোচনা এবং উন্নয়নের জন্য বাস্তবসম্মত পরামর্শ দিতে পারে, তাহলে সেটি গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

আপডেট সময় ০৫:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬