ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতিতে ৫ বছরের জেল, সংসদে বিল পাস এইচএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস ব্যবহারের পরিকল্পনা : এ্যানি এনসিপির সমাবেশে হামলায় কঠোর ব্যবস্থা: সংসদে আইনমন্ত্রী ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

কথা বলতে গিয়ে বারবার ফুঁপিয়ে কাঁদছিলেন কাসেমিরো

আকাশ স্পোর্টস ডেস্ক : 

আরও একবার স্বপ্নভঙ্গ। ব্রাজিলের এই প্রজন্ম দেখতে পারলো না, এই দলটিই এক সময় বিশ্বকাপের সেরা শক্তি ছিল। ২০০২ বিশ্বকাপের পর টানা ছয়টি আসরে খালি হাতে ফিরতে হলো সেলেসাওদের।

নরওয়ের কাছে শেষ ষোলোতে ২-১ গোলে হেরে বিদায় হয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। নেইমার, কাসেমিরোর মতো অনেকেরই যেটা আসলে শেষ বিশ্বকাপ।

এমন ব্যর্থতার পর আবেগে বাধ দিতে পারেননি নেইমার। মাঠের মধ্যেই ছোট্ট শিশুর মতো কেঁদেছেন। ম্যাচের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ফুঁপিয়ে কেঁদেছেন কাসেমিরোও। বিশ্বকাপের স্বপ্ন ভাঙায় ভীষণ ভেঙে পড়েছেন তিনি।

কাসেমিরো বলেন, ‘কী বলব ভাষা খুঁজে পাচ্ছি না। এটা কঠিন। আমরা আমাদের স্বপ্ন হারিয়ে ফেলেছি।’ বলেই হু হু করে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

কাসেমিরো আরও বলেন, ‘যখন ফুটবল খেলাটা শুরু করে, প্রতিটি ব্রাজিলিয়ান শিশুর স্বপ্ন থাকে বিশ্বকাপ জয়। এটা একটা স্বপ্ন। আমি এটা করার জন্য তিনটি সুযোগ পেয়েছিলাম। নিজেকে ভাগ্যবান মনে করি। আমি এবং আমার সতীর্থরা বিশ্বকাপে একসঙ্গে যা করেছে, আমি গর্বিত।’

আবারও কাঁদতে কাঁদতে চোখ মুছেন কাসেমিরো। আর বলেন, ‘আমরা সেই প্রজন্ম, যারা আসলে বিশ্বকাপ জিততে পারিনি। আমরা চেষ্টা করেছি। অনেক পরিশ্রম করেছি। কিন্তু আমরা আমাদের দেশের অনেক মানুষকে হতাশ করেছি। সব ব্রাজিলিয়ানকে হতাশ করেছি।’

‘জীবন চলেই যাবে, আপনি যেমন বললেন। কিন্তু …এই মুহূর্তে আমি আসলে আমার পরিবার, আমার সন্তানদের সঙ্গে থাকতে চাই। আমি দুঃখিত’-কাঁদতে কাঁদতেই কথা শেষ করেন কাসেমিরো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার

কথা বলতে গিয়ে বারবার ফুঁপিয়ে কাঁদছিলেন কাসেমিরো

আপডেট সময় ০৪:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬