ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে- মাকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যা নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স

সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা

আকাশ নিউজ ডেস্ক:

আমরা এতদিন জানতাম, সূর্যের মৃত্যু হলে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই পুরোনো ধারণা পাল্টে দিলেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দারুণ আশার খবর মিলেছে। সূর্যের মৃত্যু হলেও নাকি বেঁচে যেতে পারে আমাদের এই পৃথিবী!

‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ জার্নালে এই গবেষণার খবর ছাপা হয়েছে। বেলজিয়ামের কেইউ লিউভেন বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাটস এসেলডিউর্স এই দলের প্রধান।

বিজ্ঞানীরা বলছেন, আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর পর সূর্যের ভেতরের হাইড্রোজেন ফুরিয়ে যাবে। তখন এটি ফুলে অনেক বড় হবে। প্রথমে এটি ‘রেড জায়ান্ট’ এবং পরে আরও বড় তারায় পরিণত হবে। শেষে এটি একটি ছোট ‘হোয়াইট ডোয়ার্ফ’ বা মৃত তারায় রূপ নেবে।

আগে বিজ্ঞানীরা ভাবতেন, সূর্য বড় হওয়ার সময় বুধ, শুক্র ও পৃথিবীকে গিলে খাবে। কিন্তু ‘এল২ পাপিস’ নামের একটি মৃতপ্রায় তারা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন।

তারা জানান, ভবিষ্যতে দুটি ঘটনা ঘটতে পারে। প্রথমত, সূর্যের টানে পৃথিবী কাছে গিয়ে ধ্বংস হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, নাক্ষত্রিক বাতাসের কারণে সূর্য যদি দ্রুত তার ভর বা ওজন হারায়, তবে এর আকর্ষণ কমে যাবে। তখন পৃথিবী দূরে সরে গিয়ে ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে।

গবেষক ম্যাটস এসেলডিউর্স বলেন, পৃথিবীর বেঁচে থাকা নির্ভর করছে এই দুটি বিষয়ের ওপর। সূর্য কত দ্রুত তার ভর হারাচ্ছে, সেটাই ঠিক করে দেবে পৃথিবীর শেষ পরিণতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরে বানান অ্যান্টি অ্যাজিং টোনার

সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা

আপডেট সময় ০৭:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬