ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পিঠা খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, পিড়ির আঘাতে আহত অভিযুক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনার কয়রায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে পিঠা খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় শিশুটির চিৎকার শুনে এগিয়ে আসা ভুক্তভোগীর মায়ের পিড়ির আঘাতে আহত হন অভিযুক্ত সাইফুল মোল্লা (৪৫)। পরে খবর পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার বিকেলে শিশুটি প্রতিবেশী সাইফুল মোল্লার বাড়ির সামনে খেলছিল। এ সময় ওই বাড়িতে কেউ ছিল না। হঠাৎ বৃষ্টি শুরু হলে শিশুটি ওই বাড়ির বারান্দায় আশ্রয় নেয়। এ সময় সাইফুল মোল্লা শিশুটিকে পিঠা খাওয়ানোর কথা বলে ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুটির চিৎকার শুরু করলে তার মা এগিয়ে আসেন এবং মেয়েকে সেখানে দেখতে পান। তখন একটি কাঠের পিড়ি দিয়ে সাইফুলের মাথায় আঘাত করে মেয়েকে উদ্ধার করেন তিনি।

আজ রোববার এ ঘটনায় শিশুটির বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

কয়রা থানার ওসি হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিঠা খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, পিড়ির আঘাতে আহত অভিযুক্ত

আপডেট সময় ০৫:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬