ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল

অপারেশনের আগে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেওয়ার পর চাদনী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটনা। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত আল মদিনা হাসপাতালে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় চাদনীকে। সে উপজেলার মুশুদ্দী ইউনিয়নের সয়া গ্রামের মো. আপনের মেয়ে।

স্বজনদের অভিযোগ, অপারেশনের প্রস্তুতির অংশ হিসেবে শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ার পর অচেতন হয়ে পড়ে সে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নিতে হবে। তবে রাত ৯টার দিকে তাকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের দাদি অভিযোগ করে বলেন, ১৩ হাজার টাকায় টনসিল অপারেশনের জন্য হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছিল। অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুক্ষণ পর হাসপাতাল থেকে জানানো হয়, শিশুটিকে ময়মনসিংহে স্থানান্তর করতে হবে। পরে তারা জানতে পারেন, চাদনী মারা গেছে। চিকিৎসকদের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিও জানান তিনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে আল মদিনা হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানিয়েছেন, শিশুটির মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী

অপারেশনের আগে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

আপডেট সময় ০১:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬