ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নকআউটে কোনো কিছুই ফ্রি-তে আসে না: মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক :

কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর আত্মসমালোচনা করলেন লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ৩-২ গোলে জয়ের পর তিনি স্বীকার করেন, দলের সমন্বয়ে ঘাটতি ছিল এবং কেপ ভার্দের বিপক্ষে ভালো প্রেসিং করতে পারেনি আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়েই ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে দলটি।

মেসি বলেন, ‘এই জাতীয় দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে, তারা লড়াই করে এবং শেষ পর্যন্ত লড়াই করবে। আজ সেট পিস থেকে গোলের গুরুত্ব ছিল, যেটা আমরা আগে কাজে লাগাতে পারছিলাম না। এমন ম্যাচে এটা গুরুত্বপূর্ণ। আমাদের ভালো হেডার আছে, সামনে ভালো খেলছে এমন লোকজনও আছে।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা এটার সুবিধা নিতে পেরেছি, আর এটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আক্রমণ ও রক্ষণ দুই দিকেই আমরা অনেক দিন ধরে এই বিষয়ে কাজ করছি। এমন প্রতিযোগিতায় এটা গুরুত্বপূর্ণ।’

এরপর নিজেদের সমালোচনা করে মেসি বলেন, একশ বিশ মিনিট ধরে কীভাবে কেপ ভার্দে তাদের বিপাকে ফেলেছিল। তিনি বলেন, ‘আমরা ভালোভাবে প্রেস করতে পারিনি, আমরা যখন ডিফেন্সিভ পিভট থেকে সেন্টার-ব্যাকের দিকে ঝাঁপ দিতে চেয়েছি, তখন লাইনগুলো অনেক দূরে ছিল, সেন্টার-ব্যাকদের জন্য সেটা অনেক লম্বা হয়ে গিয়েছিল।’

মেসি বলেন, ‘আমরা সমন্বয়হীন হয়ে পড়েছিলাম, তারা সবসময় একজন বেশি ছিল কারণ আমরা মেলাতে পারছিলাম না। তাদের কাছে বল ছিল না, তারপরও তারা আমাদের দৌড় করিয়েছে, কারণ আমরা ভালোভাবে প্রেস করতে পারিনি।’

রোজারিওর এই তারকা বলেন, তারা জানতেন এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কেপ ভার্দের সাম্প্রতিক ম্যাচগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, ‘এমনি এমনি তো এই দল স্পেন আর উরুগুয়ের কাছে হারেনি। আমরা সবচেয়ে কঠিন কাজটা করেছি, প্রথম গোল পেয়েছি, আর ভেবেছিলাম এরপর আমরা আমাদের খেলাটা খুঁজে পাব। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বল হারিয়েছি, পিছিয়ে পড়েছি, ভালোভাবে প্রেস করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘তারা তাদের অস্ত্র দিয়েই লড়াই করেছে। আমরা জানতাম এটা কঠিন হবে। এটা নকআউট, কেউ আপনাকে কিছু ফ্রি-তে দেবে না। যদিও আমরা নামের ভিত্তিতে দলগুলোকে বিচার করি, আমরা জানতাম এটা মোটেই সহজ হবে না। এবারের বিশ্বকাপ তো এটাই বলে দিচ্ছে আপনাকে। এটা খুবই সমান লড়াইয়ের, খুবই জটিল। সব ম্যাচই খুব কঠিন হতে যাচ্ছে। আজ আমরা যথারীতি অনেক পরিশ্রম করেছি, ভালো খেলি বা খারাপ খেলি। এখন গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে সেটা নিয়ে ভাবা, ইতিবাচক দিকগুলো বের করা। সেগুলো আছে, কারণ আমরা ভালো কিছু কাজও করেছি। আর খারাপ দিকগুলো ঠিক করা, যেগুলো আমার মনে হয় আজ অনেক বেশি ছিল।’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির দল কষ্ট করলেও শেষ পর্যন্ত পৌঁছে গেছে শেষ ষোলোতে। এবার তাদের প্রতিপক্ষ মিশর, যারা পেনাল্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই পর্বে উঠেছে। আগামী মঙ্গলবার, ৭ জুলাই আটলান্টায় হবে এই লড়াই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নকআউটে কোনো কিছুই ফ্রি-তে আসে না: মেসি

আপডেট সময় ১২:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬