ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফুটবল খেলা দেখা নিয়ে তর্ক, ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বুধবার রাতে ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত আলম আহমদ (২৮) জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। গ্রেফতারকৃত পারভেজ আহমদ (৩২) নিহতের চাচাতো ভাই।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় উত্তেজিত হয়ে চিৎকার করা নিয়ে আলম ও পারভেজের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজ ছুরিকাঘাত করলে আলম গুরুতর আহত হয়। ছুরিকাঘাতের পর পারভেজ পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আলমের মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের নানাবাড়ি থেকে পারভেজকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল খেলা দেখা নিয়ে তর্ক, ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

আপডেট সময় ০৯:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬