ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে গিয়ে যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আব্দুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর খিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল্লাহ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের নসুর বাড়ির বাসিন্দা। তিনি জামাল মিয়ার ছেলে এবং পেশায় একজন সেন্টারিং মিস্ত্রি ছিলেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মোহাম্মদপুর খিয়াপাড়া এলাকার মনির মিয়ার ছেলে মোস্তাকিমের গায়ে হলুদের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে যোগ দেন আব্দুল্লাহ। অনুষ্ঠান চলাকালে নাচ-গানের একপর্যায়ে অসাবধানতাবশত জেনারেটরের বৈদ্যুতিক লাইন ও বিদ্যুতের সার্ভিস লাইনের স্পর্শে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ১০:১০:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬