ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সম্পর্কের একপর্যায়ে গর্ভবতী, পরে ভ্রূণ নষ্ট; প্রেমিককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা নাইমা জাহান এবং তার বন্ধু আরিয়ান খান মাহিদকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের এনামুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই সামছুল আরেফিন।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও আটক নাইমা জাহানের প্রাথমিক বক্তব্য থেকে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রয়াত জলিল মৃধার মেয়ে নাইমা জাহানের সঙ্গে চৌদ্দগ্রামের লক্ষ্মীপুর গ্রামের সাইয়েদ আবদুল্লাহ সিয়ামের মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে কয়েকবার অবস্থান করেন।

নাইমার দাবি, সম্পর্কের একপর্যায়ে তিনি গর্ভবতী হলে সিয়ামের চাপে তিন মাসের ভ্রূণ নষ্ট করতে বাধ্য হন। এরপর তিনি বিয়ের জন্য চাপ দিলে সিয়াম বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন।

নাইমার ভাষ্য অনুযায়ী, সম্প্রতি সিয়াম তাকে ২০ হাজার টাকা নিয়ে তার গ্রামের বাড়িতে আসতে বলেন। টাকা জোগাড় করতে না পারলেও রবিবার রাতে তিনি লক্ষ্মীপুরে সিয়ামের পুরোনো বাড়িতে যান। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা এবং সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদ রাত কাটান।

সোমবার ভোরে সিয়াম নাইমাকে দ্রুত বাড়ি থেকে চলে যেতে বলেন, যাতে আশপাশের কেউ বিষয়টি টের না পায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন নাইমা।

এ সময় সিয়ামের বন্ধু আরিয়ান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সিয়ামের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে নাইমা ও আরিয়ানকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সম্পর্কের একপর্যায়ে গর্ভবতী, পরে ভ্রূণ নষ্ট; প্রেমিককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ

আপডেট সময় ০২:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬