ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫ আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না- সংসদে আমিনুল হককে স্পিকার বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী নতুন মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা ইরানের সঙ্গে মঙ্গলবার দোহায় বৈঠক হবে, দাবি ট্রাম্পের চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার ভাবকী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক গৃহবধূ শ্রাবন্তী আক্তার ভাবকী পূর্বপাড়া এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী এবং জামালপুর সদর উপজেলার কম্পপুর গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ঘুম থেকে উঠে স্ত্রী শ্রাবন্তী আক্তার ও আট মাসের ছেলে শাওনকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন হুমায়ুন কবির ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ি থেকে কিছু দূরে রাস্তা থেকে শ্রাবন্তীকে আটক করে বাড়িতে নিয়ে আসা হয়। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশু শাওনকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্বজনরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত গৃহবধূকে থানায় নিয়ে যায়।

শিশুটির বাবা হুমায়ুন কবির ও তাঁর স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। তাদের দাবি, শ্রাবন্তীর একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল এবং সে কারণে তিনি সন্তানকে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে শ্রাবন্তী আক্তার দাবি করেন, গভীর রাতে মুখোশধারী কয়েকজন ব্যক্তি তাঁর মুখ চেপে ধরে তাঁকে ও তাঁর সন্তানকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তাঁকে রাস্তায় নামিয়ে দিয়ে শিশুটিকে সঙ্গে নিয়ে চলে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত গৃহবধূকে থানায় নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক

আপডেট সময় ০৪:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬