ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির বসতঘর থেকে ওই মহিলার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাজল আক্তার ওই বাড়ির কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ভেতরে ঢুকে কাজলকে হাত-পা বেঁধে এবং মুখে টেপ পেঁচিয়ে হত্যা করে। ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী এক সন্তান ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদ্রাসায় ছিল। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

আপডেট সময় ০২:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬