ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাহারোলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ মো. আল ইমরানের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আল ইমরান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কালিয়াগাঁও গ্রামের আনারুল ইসলামের ছেলে। সে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর ১৩ মাইল গড়েয়ার মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম জানান, গত শুক্রবার সকাল ১১টার দিকে আল ইমরানসহ ৪ বন্ধু মিলে ঢেপা নদীর পাড়ে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে আল ইমরান সাঁতার কাটার জন্য ঢেপা নদীতে নামে। তবে সে ফিরে না আসায় অন্য বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। মাদ্রাসা কর্তৃপক্ষ কাহারোল ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে রংপুরের ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে দিনশেষেও নিখোঁজ ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কাহারোল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, নিখোঁজ ছাত্রকে উদ্ধার করার সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। কিন্তু নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার করা সম্ভব হয়নি।

সেলিমুর রহমান সেলিম জানান, নিখোঁজ হওয়ার ৩০ ঘন্টা পর মাদ্রাসার ছাত্রের লাশ পুলিশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাহারোলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬