ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের পীরগাছায় ভালোবেসে বিয়ে করার তিন মাসের অন্তঃসত্ত্বা বোনকে পিটিয়ে হত্যা করেছে আপন ভাই ও ভাবিসহ পরিবারের লোকজন। নিহত নুসরাত জাহান নুপুরের (১৮) সম্প্রতি ময়না তদন্ত প্রতিবেদনে মৃত্যু হত্যাজনিত বলে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে নিহতের ভাই উপজেলার কান্দি ইউনিয়নের নিজপাড়া গ্রামের খালিদ হাসান মিলু (২৫) ও তার স্ত্রী দিলরুবা আক্তার দিসাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কান্দি ইউনিয়নের স্বতন্ত্রা গ্রামের নুরুন্নবী মিয়ার মেয়ে নুশরাত জাহান নুপুরের সঙ্গে একই ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের আহাদ আলীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় আট মাস আগে পরিবারের অমতে তারা বিয়ে করেন। বিয়ের বিষয়টি মেনে নেয়নি নুপুরের পরিবার। গত ১৮ ফেব্রুয়ারি তিন মাসের অন্তঃসত্ত্বা নুপুরকে বাবার বাড়িতে দাওয়াত দিয়ে ডেকে নেওয়া হয়। সেখানে প্রেম করে বিয়ে করার বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাই ও ভাবি তাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই নুপুরের মৃত্যু হয়। স্ত্রীকে রক্ষা করতে গেলে তার স্বামী আহাদ আলীকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

এ ঘটনায় আহাদ আলী বাদী হয়ে পীরগাছা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় নুপুরের মা মিতু বেগম (৫০), ফুফু ফেরদৌসি বেগম (৪৫), ভাই খালিদ হাসান মিলু (২৫), ভাবি দিলরুবা আক্তার দিশা (২২) এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদনসহ সব তথ্য-উপাত্তের ভিত্তিতে তদন্ত চলছে। গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেফতার

আপডেট সময় ০৮:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬