ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন

আকাশ জাতীয় ডেস্ক: 

সাভারে পঞ্চাশ পার্সেন্ট মাদক কমে গেছে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। তিনি বলেছেন, আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে সাভারে মাদক নির্মূল হবে।

বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ায় আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাভার বাজার বাসস্ট্যান্ড ইতোমধ্যে হকারমুক্ত হয়েছে। মাদক এখনো সহনীয় পর্যায়ে আনা যায়নি। তবে সাভারে যে মাদকের সম্রাট ছিল তাকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে; যা ১৭ বছরে হয়নি এবং আশুলিয়া সাভারে পাঁচ-ছয় মাসের মধ্যে মাদক নির্মূল হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী প্রচারণা করা হচ্ছে।

এ সময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সরকার, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান আজাদ, আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাফিজ উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন

আপডেট সময় ১০:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬