ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ রামুতে রাখাইন তরুণীর লাশ উদ্ধার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: এমপি দিপু আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি ৩৬ দিনের কর্মসূচি দিল ১১ দলীয় জোট আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’:মপি আক্তারুজ্জামান

রামুতে রাখাইন তরুণীর লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের রামু উপজেলায় এক রাখাইন তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর নাম ওয়ান রাখাইন। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা সকালে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন। পরে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের ফলাফল ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটিকে ঘিরে কোনো অসঙ্গতি বা অন্য কোনো কারণ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে রাখাইন তরুণীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬