ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে রাশিয়া: পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া বাংলাদেশের পাশে আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। বুধবার সকালে রোহিঙ্গা সংকট ও নিরাপত্তা পরিষদ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকার মতো মস্কোও আনান কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। প্রয়োজনে মস্কোতে বিশেষ দূত পাঠাবে বাংলাদেশ। একই সঙ্গে তিনি দাবি করেন- চলমান রোহিঙ্গা সংকটে চীনের অবস্থানও বাংলাদেশের বিপক্ষে নয়।

রোহিঙ্গাদের এখন নিরাপদে মিয়ানমারে ফেরানোই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তাদের স্থায়ীভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার।

মন্ত্রী বলেন, নিরাপত্তা পরিষদের মাধ্যমে তাদের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে। নিরাপত্তা পরিষদে উন্মুক্ত সভায় অংশ নিয়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ ও দেশটির নির্যাতিত নাগরিকদের ফেরত নেয়ার ওপর জোর দাবি জানিয়েছি। যেখানে বাংলাদেশ ও মিয়ানমার উভয়েই উপস্থিত ছিলেন বলে জানান এএইচ মাহমুদ আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে রাশিয়া: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭