ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক ও প্রধান ড্যানিয়েল উলভেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি শামা ওবায়েদকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-সুইডেন দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়নে সুইডেনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে নারী উন্নয়ন ও সৃজনশীল অর্থনীতি বিষয়ক পদক্ষেপ তুলে ধরেন।

উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, শান্তি ও নিরাপত্তা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ শিল্প ও প্রকৌশল খাতে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও নিরাপদ প্রত্যাবাসনে সুইডেনের আরও সহযোগিতা কামনা করেন।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয় এবং শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয়পক্ষ গুরুত্বারোপ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬