ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমির হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি মসজিদের দোতলার একটি কক্ষে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আসরের নামাজে ইমামতি করেন আমির হোসেন। তবে মাগরিবের নামাজের সময় মুসল্লিরা মসজিদে গিয়ে দেখতে পান, মসজিদটি তালাবদ্ধ এবং ইমাম উপস্থিত নেই। একই অবস্থা দেখা যায় এশার নামাজের সময়ও। এতে সন্দেহ হলে মুসল্লিরা মসজিদের দোতলার জানালা দিয়ে ভেতরে উঁকি দেন। তখন তারা দেখতে পান, সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ইমামের লাশ ঝুলছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ জানান, মাগরিবের সময় মসজিদ বন্ধ দেখে প্রথমে ধারণা করা হয়েছিল ইমাম হয়তো বাইরে কোথাও গেছেন। পরে দীর্ঘ সময় খোঁজ না পেয়ে সন্দেহ হলে লাশটি দেখতে পান। ঘটনাস্থলে একটি মই পড়ে ছিল এবং পাশের কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে পারিবারিক কলহ সংক্রান্ত কিছু কথা লেখা রয়েছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি নিহতের লেখা কি না তা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট

আপডেট সময় ১২:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬