ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, বিশেষ করে জুলাই গণহত্যার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নিষিদ্ধ বা বাংলাদেশবিরোধী সংগঠনকে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

মঙ্গলবার সকালে নগরের জিইসি মোড়ে নিষিদ্ধ সংগঠনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

মীর হেলাল বলেন, আমাদের নেতা-কর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন, যাতে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা না ঘটে। দলের নীতি ও নেতৃত্বের নির্দেশনা মেনে রাজপথের কর্মসূচি পরিচালনা করতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ যেন না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

আপডেট সময় ০৫:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬