ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় ১৪ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক

আকাশ জাতীয় ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাভার ও আশুলিয়া থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সাভারের আমিনবাজার তুরাগ এলাকা থেকে সাতজন এবং আশুলিয়ার তুরাগ নদী সংলগ্ন এলাকা থেকে আরও সাতজনকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার থেকেই ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয় এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল, ব্যানার প্রদর্শন ও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পরিকল্পনা করা হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে, শান্তিশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় সাভারে সেনাবাহিনীও মোতায়েন রয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় সাভার মডেল থানা ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও নাশকতা ও হত্যা-সংক্রান্ত মামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভার-আশুলিয়ায় ১৪ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক

আপডেট সময় ০২:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬