ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের টাকা না দেওয়ায় স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন এক গৃহবধূ। আগুনে পুড়ে গেছে দুটি বসতঘর, একটি গাভি ও বাছুর, ধান-চাল এবং ঘরের আসবাবপত্র।

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর হোসেন ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে। আহত গৃহবধূ শিউলী আক্তার তার স্ত্রী।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য, মাদকের জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করেন আলমগীর। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি প্রথমে শিউলীকে মারধর করেন। পরে তাকে ঘরের ভেতরে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।

শিউলীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। আগুনে দুটি বসতঘর, একটি গাভি ও তার বাছুর, প্রায় ১৫ থেকে ২০ মণ ধান, চাল এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় শিউলী আক্তারকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলাম রুহিত বলেন, মাদকের টাকার বিষয় নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ

আপডেট সময় ১০:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬