ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২১১ যাত্রী

আকাশ নিউজ ডেস্ক: 

জাপানের টোকিও থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে উড্ডয়নের ঠিক আগে এক যাত্রীর স্মার্টফোনে আগুন লেগে কেবিনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে কেবিন ক্রুদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ জুন হানেদা বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর রানওয়ের দিকে অগ্রসর হওয়ার সময় কেবিনে ধোঁয়া দেখতে পান ক্রু সদস্যরা। পরে জানা যায়, এক যাত্রীর লাগেজে থাকা স্মার্টফোন থেকেই আগুনের সূত্রপাত।

ঘটনার পর বিমানটি তাৎক্ষণিকভাবে পার্কিং স্ট্যান্ডে ফিরিয়ে নেয়া হয়। কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরে দমকল ও জরুরি সেবা বিভাগের সদস্যরা পুরো বিমান পরীক্ষা করে নিরাপদ ঘোষণা করেন।

জাপানের পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, ফ্লাইটটিতে যাত্রী ও ক্রুসহ মোট ২১১ জন ছিলেন। এ ঘটনায় কেউ আহত হননি। নিরাপত্তা পরীক্ষা শেষে প্রায় এক ঘণ্টা বিলম্বে বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে।

এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং পরিস্থিতি নিরাপদভাবেই সামাল দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সপ্তাহে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে মোবাইল ফোনে আগুন লাগার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে লন্ডন থেকে লাস ভেগাসগামী একটি ফ্লাইটে আকাশে উড্ডয়নের সময় একটি মোবাইল ফোনে আগুন ধরে কেবিনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং অবতরণের আগে ক্রুদের জরুরি সহায়তা চাইতে হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২১১ যাত্রী

আপডেট সময় ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬