ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস

আকাশ জাতীয় ডেস্ক: 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক বিমান পরিষেবা সংস্থা এসএটিএস।

সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এসএটিএস প্রতিনিধিদের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে মন্ত্রী এসএটিএসের আগ্রহকে স্বাগত জানান এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, প্রস্তাবটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

আলোচনায় বিমান পরিষেবা খাতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র এবং বাংলাদেশের বিমানবন্দর পরিকাঠামো সম্প্রসারণ থেকে উদ্ভূত সুযোগগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবা সক্ষমতা ও পরিচালন দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এ কারণে আন্তর্জাতিক বিভিন্ন বিমানসেবা প্রতিষ্ঠান বিমানবন্দর পরিচালনা ও সংশ্লিষ্ট সেবায় অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে।

এসএটিএস এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো এবং খাদ্য পরিষেবা প্রদান করে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস

আপডেট সময় ০৫:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬