ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

আকাশ জাতীয় ডেস্ক: 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, কথায় নয়, কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই।

শনিবার (২০ জুন) রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়। প্রধানমন্ত্রীর নির্দেশ- জনগণের পাশে থাকতে হবে, জনসেবা করতে হবে, জনগণের দোড়গোরায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে।

হাবিবুর রশিদ বলেন, সরকারি বরাদ্দের অর্থ সংগ্রহ করতে আপনাদেরকে যেন সরকারি দপ্তরে গিয়ে ধরনা দিতে না হয়, তাই এই চেক বিতরণের জন্য আমরা আপনাদের মাঝে এসেছি।

তিনি আরও বলেন, সন্ত্রাস চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান সুস্পষ্ট। যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত ও যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায় সরকার তাদের কঠোর হতে দমন করবে। ব্যক্তিগতভাবে আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে ঘৃণা করি। যারা এসবের সাথে জড়িত ও যারা তাদেরকে সহযোগিতা করে, তাদেরকেও আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি। এক্ষেত্রে সরকারের সুস্পষ্ট অবস্থান- তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিস্তার রোধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা আমাদের কাজের মাধ্যমেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।’

এর আগে, প্রতিমন্ত্রী একই এলাকায় আব্দুল আজিজ ভূইয়া ও বেগম শায়েস্তা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয়োজনে বিনামূল্যে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন।

খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মানিকনগর থানা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

আপডেট সময় ০৫:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬