ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

তামাকের সারচার্জ দিয়েই তামাক নিয়ন্ত্রণ

অাকাশ জাতীয় ডেস্ক :

সারচার্জ থেকে বছরে আসা প্রায় ৩০০ কোটি টাকা তামাক নিয়ন্ত্রণে ব্যবহার করার পক্ষে মন্ত্রিসভা। নিয়ন্ত্রণের ১৪টি খাতে এই টাকা ব্যবহার করা হবে। এ ছাড়া মন্ত্রিসভার আজ সোমবারের সিদ্ধান্ত অনুসারে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিশেষ যোগ্যতা ও মেধাসম্পন্ন বিজ্ঞানীদের ৬৭ বছর চাকরির মেয়াদ বন্ধ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, তামাকজাতীয় পণ্যের ওপর থেকে ১ শতাংশ হারে যে সারচার্জ নেওয়া হচ্ছে সেই অর্থ তামাক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করার একটি নীতিমালায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০১৪ সাল থেকে এই সারচার্জ নেওয়া হচ্ছে। এতে বছরে প্রায় ৩০০ কোটি টাকা পাওয়া যায়। এই টাকা এখন তামাক নিয়ন্ত্রণের জন্য ১৪টি খাতে ব্যবহার করা হবে। এর মধ্যে যে কৃষকেরা তামাক উৎপাদন করেন তাঁদের সেটা না করার জন্য উদ্বুদ্ধ করতেও ব্যয় করা হবে।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সংশোধন আইন ২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ওই প্রতিষ্ঠানের বিশেষ যোগ্যতা ও মেধাসম্পন্ন বিজ্ঞানীদের ৬৭ বছর চাকরির মেয়াদ বন্ধ হবে। কারণ মূল আইনে বলা ছিল, ৬৭ বছর পর্যন্ত চাকরির মেয়াদ তাঁদেরই হবে যাঁরা বিশেষ মেধা ও যোগ্যতাসম্পন্ন। কিন্তু এ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় এই আইন সংশোধনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ ছাড়া তিনটি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায় মন্ত্রিসভা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তামাকের সারচার্জ দিয়েই তামাক নিয়ন্ত্রণ

আপডেট সময় ০১:১৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭