ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বেনাপোল বন্দরের উন্নতিতে ভারতে রপ্তানি দ্বিগুণ হবে

অাকাশ জাতীয় ডেস্ক :

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের সার্বিক মান উন্নত হলে ভারতে বাংলাদেশের রপ্তানি আয় অদূর ভবিষ্যতে দ্বিগুণ হবে। বিপরীতে ভারতের রপ্তানিও দেড় গুণ বাড়বে। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দরের এখনকার অবস্থা দিয়ে বাণিজ্য বাড়ানো যাবে না।

‘বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি: বেনাপোল-পেট্রাপোল বন্দর কি প্রস্তুত?’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান। রাজধানীর গুলশানে সানেম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয, বেনাপোল ও পেট্রাপোল বন্দরের দুপাশের সরু রাস্তা ও বন্দরে জটের কারণে ট্রাক দিনের পর দিন আটকে থাকে। বন্দর ডিজিটাল হয়নি। সেবা নিয়ে বেশির ভাগ ব্যবসায়ী অসন্তুষ্ট। বাংলাদেশ অংশের চেয়ে ভারতের অংশের কাজ কিছুটা বেশি হয়েছে।

সেলিম রায়হান বলেন, ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্তে সেবা খুব বেশি উন্নতি হয়নি। তিনি বলেন, ‘পণ্য পরীক্ষা নিয়ে ভারতের ক্ষেত্রে আমরা অনেক অভিযোগ করি। একইভাবে বাংলাদেশ অংশেও কিন্তু দেরি হয়।’ তিনি আরও বলেন, বেনাপোল বন্দরকেন্দ্রিক বড় ধরনের বিনিয়োগ দরকার। রাস্তা, পরিবহন, পণ্য রাখার জায়গা, বন্দর-সেবার উন্নতি করতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বেনাপোল বন্দরের উন্নতিতে ভারতে রপ্তানি দ্বিগুণ হবে

আপডেট সময় ০১:০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭