ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’:ফরিদা খানম

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল

আকাশ জাতীয় ডেস্ক:  

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সরকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, বিপুল ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিলেও জনকল্যাণমূলক কার্যক্রম থেকে একচুলও সরে আসেনি। প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে একের পর এক সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।

বুধবার হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, শুধু দালান-কোঠা, রাস্তা-ঘাট কিংবা অবকাঠামো নির্মাণ করলেই একটি দেশ উন্নত হয় না। দেশের সুবিধাবঞ্চিত, নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে পারলেই প্রকৃত উন্নয়ন সম্ভব।

সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ ধর্মীয় ব্যক্তির ভাতা, ক্রীড়াবিদদের সম্মানী এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশ্বাস, বাংলাদেশের উন্নয়নকে টেকসই করতে হলে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে হবে। এই মূলধারায় নিয়ে আসতে সরকার মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রসঙ্গে মীর হেলাল বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে দেখে এসেছে বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু এবারের বাজেটে সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাসের এই জনমুখী বাজেটকে দেশের জনগণ ইতিবাচকভাবে গ্রহণ করবে বলে আশাবাদী তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল

আপডেট সময় ০৮:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬