ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নজরুলকে নিয়ে একাধিক তথ্যচিত্র নির্মিত হওয়া প্রয়োজন: সংস্কৃতি মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একাধিক তথ্যচিত্র নির্মিত হওয়া প্রয়োজন। নজরুলের সৃষ্টির বৈচিত্র্য ও ব্যাপকতা ফুটিয়ে তুলতে নানা আঙ্গিকে একাধিক তথ্যচিত্র নির্মাণ হওয়া প্রয়োজন। মঙ্গলবার নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ভিত্তিক প্রামাণ্য তথ্যচিত্র ‘নজরুল জীবন পরিক্রমা’র ডিভিডি’র মোড়ক উন্মোচন ও প্রদর্শনীর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কেবল একটি তথ্যচিত্রের মাধ্যমে পুরো নজরুলকে তুলে আনা সম্ভব নয়। এ জন্য একাধিক তথ্যচিত্র নির্মিত হওয়া প্রয়োজন। একেকজন নির্মাতা তার নিজস্ব দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গী থেকে নজরুলকে বিশ্লেষণ করে তথ্যচিত্র নির্মাণ করবেন, তাতে আমরা নানা আঙ্গিকে জাতীয় কবিকে খুঁজে পাবো।

সরকারী পৃষ্ঠপোষকতায় নজরুলের জীবন ও কর্ম নিয়ে এটিই প্রথম প্রয়াস উল্লেখ করে তিনি বলেন, সরকার নজরুল চর্চাকে সারাদেশে বিস্তৃত করতে চায়। সে জন্য প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা ও ইচ্ছায় সারাদেশের নজরুল স্মৃতিবিজড়িত স্থানসমূহে নজরুল স্মৃতিকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, নজরুলকে নিয়ে নিয়মিত আন্তর্জাতিক সম্মেলন করা দরকার। এতে বিদেশে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। তিনি নতুন প্রজন্মকে নজরুলের প্রগতিশীল মনোভাব নিয়ে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশিষ্ট নজরুল গবেষক ও নজরুল ইনস্টিটিউট বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান প্রফেসর এমিরিটাস রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা স্বাগত বক্তৃতা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নজরুলকে নিয়ে একাধিক তথ্যচিত্র নির্মিত হওয়া প্রয়োজন: সংস্কৃতি মন্ত্রী

আপডেট সময় ১১:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭