ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই’কে কাজে লাগাতে হবে : পানিসম্পদ মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, সময়ের সাথে সাথে মানুষের উন্নয়নের পাশাপাশি জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্রুত বিকাশ ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত ও দক্ষভাবে সমস্যার সমাধান দিচ্ছে।

তিনি বলেন, জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই’কে কাজে লাগাতে হবে।

সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) Education Research and Development in the Ai Era শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

‎পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে জটিল তথ্য বিশ্লেষণ, বিভিন্ন খেলা এবং তাৎক্ষণিক জ্ঞান সরবরাহসহ নানা ক্ষেত্রে ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এআই’কে মানুষের বিকল্প না ভেবে মানুষের সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে হবে।

‎এ্যানি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বুদ্ধিমত্তা ও জ্ঞানভিত্তিক আধুনিক চিন্তাধারা উন্নয়নের সকল ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করছেন। শিক্ষা, গবেষণা ও উন্নয়নে এআই’কে কিভাবে কাজে লাগানো যায় তা খুঁজে বের করার আহ্বান জানান মন্ত্রী।

বুয়েটের Institute of Appropriate Technology (IAT) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. একরামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রফিকুল গণি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই’কে কাজে লাগাতে হবে : পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ০৪:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬