ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ফিরে এসে কাজে যোগ দিতে পারবেন এসকে সিনহা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ফিরে এসে কাজে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে গত সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, আমি নিশ্চিত-তিনি যদি চিকিৎসার পর সুস্থ হয়ে কাল সকালে আবার দায়িত্ব নিতে চান তাতেও কোনো সমস্যা হবে না।

সৈয়দ মোয়াজ্জেম আলী আরও বলেন, ঘটনাচক্রে প্রধান বিচারপতি আর আমি একই জেলা মৌলভীবাজারের মানুষ। এ জেলায় ২৬ হাজার মণিপুরীর বসবাস।

তিনি তাদেরই একজন বিচারপতি সিনহাকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি। প্রধান বিচারপতি থাকাকালীন তিনি অন্তত দুবার দিল্লিতেও এসেছেন।

এর আগে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রকাশ্যেই বলেছিলেন- প্রধান বিচারপতি আবার দায়িত্ব নেবেন, সেই সম্ভাবনা ‘সুদূরপরাহত’।

আইনমন্ত্রী আনিসুল হকের কণ্ঠেও ছিল একই সুর। তিনি আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, আপিল বেঞ্চের পাঁচ বিচারপতি যেখানে তার সঙ্গে এক বেঞ্চে বসতে রাজি নন, সেখানে তার দায়িত্বে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

তবে হাইকমিশনার মোয়াজ্জেম আলী ভিন্ন সুরেই কথা বললেন। তিনি বোঝাতে চাইলেন, বাংলাদেশের বিচার বিভাগ প্রধান বিচারপতিকে তার পদ থেকে হটিয়ে দিয়েছে- বিষয়টি আসলে এমন নয়।

ভারতীয় একটি টিভি চ্যানেল বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়ে বেশ ফলাও করে খবর প্রচার করছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়ার ঘটনায় ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ‘বাংলাদেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতির হেনস্তা’ হিসেবে তুলে ধরতে চাইছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফিরে এসে কাজে যোগ দিতে পারবেন এসকে সিনহা

আপডেট সময় ০৮:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭