ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপিএলে প্রথমবার মালিঙ্গা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে আগ্রহ না দেখালেও পঞ্চম আসরে খেলতে রাজি হলেন লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবার এ শ্রীলঙ্কান পেসারকে দেখা যাবে। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি।

২০১৩ সালের প্রথম আসরের জন্য ঢাকা গ্লাডিয়েটরস প্রায় কিনেই ফেলেছিল মালিঙ্গাকে। কিন্তু নানা কারণ দেখিয়ে নিলামে হাজির হননি এ পেসার। এবারও হয়তো দেখা যেত না তাকে। দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ পিছিয়ে যাওয়ায় রংপুরের প্রস্তাবে সাড়া দেন মালিঙ্গা। ক্লাবটির সভাপতি মোস্তফা আজাদ মহিউদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।

সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় শীর্ষ উইকেট শিকারি মালিঙ্গা। বিপিএল ছাড়া প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেলা হয়ে গেছে তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও জ্যামাইকা তাল্লাওয়াস, বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্স ও ইংলিশ কাউন্টিতে কেন্টের জার্সি পরেছেন তিনি।

বিপিএলে রংপুরে মালিঙ্গা সতীর্থ হিসেবে পাচ্ছেন স্বদেশী কুশল পেরেরা ও থিসারা পেরেরাকে।

রংপুর রাইডার্স দল: মাশরাফি মুর্তজা (আইকন), মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, নাজমুল অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম, জহির খান, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিপিএলে প্রথমবার মালিঙ্গা

আপডেট সময় ০২:০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭