ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ফ্র্যান্সের তারকা কিলিয়াম এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ। তাদের সামনে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ।

এক যুগ ধরে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে রেখেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে জার্মানির ৭–১ ব্যবধানে জেতা ম্যাচে এক গোল করেন ক্লোসা। সেটি ছিল বিশ্বকাপে তার ১৬তম গোল।

সেই গোলেই ক্লোসা ছাড়িয়ে যান ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে। শুধু তাই নয় বিশ্বকাপের ইতিহাসে তার সেই গোল সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়ে দেয়। ক্লোসার ২৪ ম্যাচে করা ১৬ গোলের সেই রেকর্ড এবার হুমকির মুখে।

ক্লোসার রেকর্ডটি ভাঙার পথে সবচেয়ে কাছাকাছি আছেন মেসি। ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকার বর্তমান গোলসংখ্যা ২৬ ম্যাচে ১৩। অর্থাৎ, আর মাত্র তিন গোল করলে মেসি ছুঁয়ে ফেলবেন ক্লোসাকে এবং চার গোল করতে পারলে এককভাবে শীর্ষে। আর্জেন্টিনা দলে এবারও ‘নিউক্লিয়াসের’ ভূমিকায় থাকবেন মেসি। চার গোল করে ক্লোসার রেকর্ড ভাঙা তাই মেসির পক্ষে খুবই সম্ভব।

এই মুহূর্তে মেসির চেয়ে এক গোল কম আছে এমবাপ্পের। ২৭ বছর বয়সী এমবাপ্পে নিজের তৃতীয় বিশ্বকাপেই ছাড়িয়ে যেতে পারেন সবাইকে। চার গোল করলে তিনি ছুঁয়ে ফেলবেন ক্লোসাকে, শীর্ষে উঠতে দরকার ৫ গোল। তবে বয়স কম হওয়ায় এমবাপ্পের সামনে ভবিষ্যতেও সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ

আপডেট সময় ০৩:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬