ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করুন: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা এবং সাংবাদিকতা পেশায় প্রকৃত বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির সদস্যরা আজ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে জানান, ঢাবি ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের দশ সদস্যের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির অপর ৯ সদস্য আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতি সাংবাদিকতাকে একটি মহৎ পেশা হিসাবে উল্লেখ করে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টারদের প্রতি আহ্বান জানান। তিনি ডিইউজেএ সদস্যরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাস্তবতা ও উদ্দেশ্য নিশ্চিত করবেন বলে আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষা জীবনের পাশাপাশি সাংবাদিকতা করায় ঢাবি রিপোর্টারদের প্রশংসা করেন। তিনি সভাপতি ফরহাদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ফারুক মাহমুদের নেতৃত্বে ঢাবি সাংবাদিক সমিতির কর্মকান্ডেরও প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করুন: রাষ্ট্রপতি

আপডেট সময় ০১:৩৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭