ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি। এখন তারা যদি সামনে শট দিতে গিয়ে ভুল করে পেছনের দিকে শট দেয়, তাহলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে।

শনিবার (২৩ মে) দুপুর ১২টায় ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এক ধরনের দ্বিধা ও সংকটের মধ্যে পড়েছে। সংস্কার প্রশ্নে তাদের অবস্থান এখন অস্পষ্ট হয়ে গেছে। আগে তারা যে সংস্কার, গণভোট ও রাষ্ট্র পুনর্গঠনের কথা বলেছিল, এখন ক্ষমতায় আসার পর সেই অবস্থান থেকে সরে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপির গলার কাঁটা এমন জায়গায় আটকে গেছে, কাঁটা গিলতেও পারে না, ফেলতেও পারে না। জনগণের সামনে তারা এখন নিজেরাই নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিতে পারছে না।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কারের প্রশ্নে জামায়াত পরিষ্কার অবস্থান নিয়েছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছে; কিন্তু বিএনপি এখন সংস্কারকে পাশ কাটিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারও মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। জনগণ চেয়েছিল জবাবদিহিমূলক রাষ্ট্র, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও ন্যায়বিচার; কিন্তু এখনও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে খুন, ধর্ষণ, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, গত ঈদেই অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি দেশের মানুষ কখনও চায়নি।

তিনি বলেন, শিশু ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনাগুলো জাতিকে নাড়া দিচ্ছে। ছোট ছোট শিশুদের ধর্ষণের পর হত্যা করে টুকরো টুকরো করে ফেলার মতো বর্বর ঘটনা ঘটছে। এগুলো শুধু অপরাধ নয়, রাষ্ট্র ও সমাজব্যবস্থার ভয়াবহ ব্যর্থতার চিত্র।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত এ আন্দোলনের চেতনা যেন নষ্ট না হয়। প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রকৃত সংস্কার আনতে হবে। শুধু ক্ষমতার পালাবদল হলে হবে না, রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি বদলাতে হবে।

পিএসসির চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর একক প্রভাবের মাধ্যমে নিয়োগ হলে সেখানে দলীয়করণের ঝুঁকি থেকেই যায়। “যে কোটাব্যবস্থা ও দলীয় প্রভাবের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা আন্দোলন করেছিল, সেই পুরোনো ধারায় ফিরে গেলে জনগণের আত্মত্যাগ বৃথা যাবে বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, আগামী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে কোনো সরকার দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ধরে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের সেক্রেটারি মু. ফরিদুল হক ও জেলা জামায়াতের নায়েবে আমির বিএম আমিনুল ইসলাম এবং গত সংসদ নির্বাচনে ঝালকাঠি ১ ও ২ আসনের জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক ও শেখ নেয়ামুল করিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৮:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬