ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা ও শৃঙ্খলা খুঁজে পান না বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, রাজনীতির মধ্যেও শালীনতা থাকবে, রাজনীতির মধ্যেও তো শৃঙ্খলা থাকবে। অশালীন; এগুলো তো আমাদের হিসাব-নিকাশের মধ্যে আনতে হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ডে ওয়ান থেকে প্রধানমন্ত্রী কী কাজগুলো করছেন এবং প্রকারান্তে ওই কাজগুলো নিয়ে বিরোধী দলের নেতারা যেভাবে অট্টহাসি দিচ্ছেন, অসহযোগিতা করছেন এবং বিভিন্ন ভাষায় কথা বলছেন, এটা জাতি প্রত্যাশা করতে পারে না।

তিনি বলেন, আমরা ছাত্র রাজনীতি করেছি, আজকে থেকে নয়, ৩৫-৪০ বছর আগে থেকে আমরা ছাত্র রাজনীতি করতে করতে আজকে এখানে এসেছি। আমাদের রক্ত, শ্রম, ঘাম, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন; আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন।

মন্ত্রী বলেন, আমরা দেখলাম গতকালকে ঝিনাইদহ গেলেন নাসীরুদ্দিন পাটোয়ারী। আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কী। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা, তার মধ্যে কি আছে? রাজনীতির মধ্যে যে একটা শৃঙ্খলা, তার বক্তব্যের মধ্যে তো আমরা খুঁজে পাই নাই। এমন এমন কথা বলেন, তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথা বলেন। ঝিনাইদহে অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছেন। কাদের নিয়ে গিয়েছেন; যারা একসময় এদেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল, যারা একসময় এদেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তি নষ্ট করেছিল, কালিমা লেপন করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় ০৫:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬