ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারী: নাছির

আকাশ জাতীয় ডেস্ক:

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারী বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে ঝিনাইদহে আজ; এ ঘটনায় ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ঝিনাইদহে গিয়েছিলেন (নাসীরুদ্দীন পাটওয়ারী) মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা আজ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।

এ ছাত্রদল নেতা ফেসবুক পোস্টে ছবি দিয়ে বলেন, অস্ত্রধারী দুইজন শিবিরের সন্ত্রাসী। তাদের পরিচয় নিচে হলো-

১. সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত): পিতা জামাতের নেতা সল্টু মাস্টার (শিক্ষক, বদরগঞ্জ মাদ্রাসা)। ঠিকানা: মাস্টার পাড়া, কোর্টপাড়া, ঝিনাইদহ

২.আশিক (টি-শার্ট পরিহিত): পিতা মৃত বাদশা, গ্রাম: কাষ্টসাগরা। তিনি শিবিরের নেতা।

এ ঘটনায় ছাত্রদল সাধারণ সম্পাদক অনতিবিলম্বে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কাছে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেফতার করার অনুরোধ জানান।

উল্লেখ্য, শুক্রবার (২২ মে) জুমার পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে ঝিনাইদহ যান নাসীরুদ্দীন পাটওয়ারী। জুমার নামাজের আগে ঝিনাইদহ শহরে পৌঁছান তিনি। জেলা কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ মিছিল করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারী: নাছির

আপডেট সময় ০৭:৪৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬