ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা করা হয়েছে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত যুবক বিজয় মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরতলীর দুর্লভপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটির পিতা একজন প্রবাসী। তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। এদিকে শিশুটির মা একাই শিশুকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেছেন। প্রতিদিনের মতো গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় বিজয় তাকে কৌশলে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটিকে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী পক্ষ বিষয়টি মীমাংসা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। এ বিষয়ে শিশুটির পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হাসপাতালে গিয়ে জবানবন্দি নিয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। অভিযুক্ত বিজয়কে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নির্যাতিত শিশুর মা বলেন, ‘আমার ছোট্ট মেয়েটি নিজেই নির্যাতনের বর্ণণা করেছে। তাকে বিজয় অনেক কষ্ট দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. ফাইকা রহমান বলেন, ‘শিশুটি হাসপাতালে ভর্তি আছে। শনিবার তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

আপডেট সময় ০৪:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬