ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৩০ বছর পর ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে পাত্তাই দিল না ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। বুধবার রাতে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দীর্ঘ ৩০ বছরের শিরোপা খরা কাটাল দলটি। সেই সঙ্গে দলটির স্প্যানিশ মাস্টারমাইন্ড উনাই এমেরি নিজের ঝুলিতে তুললেন রেকর্ডগড়া পঞ্চম ইউরোপা লিগ ট্রফি।

ম্যাচে ভিলার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গোল করেছেন ইউরি তিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গান রজার্স। ১৯৯৬ সালে ইংলিশ লিগ কাপ (কারাবাও কাপ) জেতার পর এটাই ভিলার প্রথম বড় কোনো ট্রফি। এমনকি ১৯৮২ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপিয়ান কাপ জয়ের পর, দীর্ঘ ৪৪ বছর পর মহাদেশীয় কোনো প্রতিযোগিতায় এটি তাদের প্রথম জয়।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে মিডফিল্ডার তিলেমান্স বলেন, ‘অনুভূতিটা সত্যিই দারুণ। পুরো মৌসুমে আমরা অনেক চড়াই-উতরাই দেখেছি। খুবই বাজেভাবে আমাদের শুরুটা হয়েছিল, কিন্তু কোচিং স্টাফ ও খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। শেষে এসে এমন সাফল্য অবিশ্বাস্য।’

ম্যাচের ৪১ মিনিটে তিলেমান্সের এক ভলিতে লিড নেয় ভিলা। এর ঠিক চার মিনিট পর, প্রথমার্ধের যোগ করা সময়ে এমিলিয়ানো বুয়েন্দিয়া বক্সের বাইরে থেকে বাঁকানো শটে বল জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ভিলা। এরপর দ্বিতীয়ার্থের ৫৮ মিনিটে মর্গান রজার্স দলের হয়ে তৃতীয় গোলটি করলে ফ্রাইবুর্গের আর ম্যাচে ফেরার কোনো সুযোগই থাকেনি।

ইউরোপা লিগ জয়ে নিজের একচ্ছত্র আধিপত্য আরও একবার প্রমাণ করলেন উনাই এমেরি। এর আগে স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে টানা তিনবার ও ভিলারিয়ালের হয়ে একবার এই শিরোপা জিতেছিলেন তিনি। এই জয়ের মাধ্যমে কার্লো আনচেলত্তি, হোসে মরিনহো এবং জিওভান্নি ত্রাপাত্তোনির মতো কিংবদন্তি কোচদের পাঁচটি ইউরোপীয় ট্রফি জয়ের রেকর্ডে ভাগ বসালেন এই স্প্যানিশ ট্যাকটিশিয়ান।

অন্যদিকে, ১২২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জেতার স্বপ্ন নিয়ে ফাইনালে এসেছিল ফ্রাইবুর্গ। তবে অ্যাস্টন ভিলার সামনে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। দলের হতাশাজনক হারের পর ফ্রাইবুর্গের উইঙ্গার ভিনচেঞ্জো গ্রিফো বলেন, ‘আমরা কাপটা জিততে চেয়েছিলাম, কিন্তু ভিলার মতো দলের বিপক্ষে পেরে ওঠা কঠিন ছিল। তারা সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

৩০ বছর পর ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা

আপডেট সময় ০১:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬