ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের ওপর হামলায় আহত ৯

আকাশ জাতীয় ডেস্ক:

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে তিস্তা ব্রিজ টোলপ্লাজার কর্তব্যরত ব্যক্তিদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে রংপুর-লালমনিরহাট মহাসড়কে অবস্থিত তিস্তা ব্রিজ টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, টোল আদায়কে কেন্দ্র করে বাসচালকের সঙ্গে টোলপ্লাজার দায়িত্বপ্রাপ্তদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি সমাধান করতে একজন শিক্ষক এগিয়ে গেলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য ও টোলপ্লাজার কয়েকজন কর্মচারী ওই শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার পর শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে কয়েকজন ব্যক্তি শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ৯ জন আহত হন। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান লিমন জানান, আহত শিক্ষার্থীরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২০ মে) সকালে কয়েকজন শিক্ষক লালমনিরহাট থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রাতেই লালমনিরহাট জেলার পুলিশ সুপার ও সদর থানার ওসিকে বিষয়টি অবগত করি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাক্ষ্যের ভিত্তিতে দুইজনকে আটক করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম বিষয়টি নিয়ে কাজ করছে বলেও তিনি জানান।

লালমনিরহাট থানার ওসি সাদ আহম্মেদ বলেন, বুধবার (২০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এখনো মামলা হয়নি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের ওপর হামলায় আহত ৯

আপডেট সময় ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬