ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এ দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল আছে। ধর্মের নামে রাজনীতি করে। খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা আর ধর্মের কথা বলবে, আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে এগোতে হবে। তখন ভীষণভাবে ঢাক-ঢোল বাজাচ্ছিল ক্ষমতায় এসে গেছে। কোথায় গেল তারা, মানুষ ভোট দিয়েছে?

তিনি বলেন, এই দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না। খুব পরিষ্কার কথা। কেন, এই জামায়াতে ইসলাম ১৯৭১ সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল।কোনোমতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না। এই দেশের মানুষ পারে না।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শিবগঞ্জ এলাকা সংলগ্ন পরিত্যক্ত বিমানবন্দরে এক সংবর্ধনায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। গণতান্ত্রিকভাবে এগোতে চাই। তার অর্থ এই নয় যে আপনারা দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করবো। এই দেশের মানুষ তা করতে দেবে না।

তিনি বলেন, কিছু মানুষ আছে, কিছু গোষ্ঠী আছে, কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার আমাদের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। এটা একটা বিশাল সংস্কার ছিল। তিনি মিডিয়াকে মুক্ত করে দিয়েছিলেন, বিচার বিভাগকে স্বাধীন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেনশিয়াল ফর্ম অব গভমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অব গভমেন্ট নিয়ে এসেছেন। তিনি মেয়েদের শিক্ষার জন্য ক্লাস টুয়েলভ পর্যন্ত অবৈতনিক করেছেন। আজকে আমার প্রধানমন্ত্রী বলেছেন মেয়েরা ডিগ্রি পাস করবে, কোনো বেতন দিতে হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

এ দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬