ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসিকে এখনই বিদায় দিতে চান না স্কালোনি

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৬ বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বজয়ের মুকুট ধরে রাখার মিশনে আর্জেন্টিনা যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখন আলবিসেলেস্তে শিবিরে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই একজনই লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই ইন্টার মায়ামি তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী, তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতুহলের শেষ নেই।

তবে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নাম্বার টেনকে ছাড়া দলের ভবিষ্যৎ তিনি এখনই ভাবতেই পারছেন না। মেসিকে আরও কিছুদিন আন্তর্জাতিক ফুটবলে রেখে দেওয়ার আকুল ইচ্ছার কথা প্রকাশ করতে গিয়ে স্কালোনি টেনে এনেছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার বিদায়ের সেই বেদনাদায়ক স্মৃতি।

সম্প্রতি কনমেবলের সাথে এক সাক্ষাৎকারে স্কালোনি মেসির ফুটবল চালিয়ে যাওয়ার ব্যাপারে তার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেন। আলবিসেলেস্তেদের হয়ে ১৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১১৬টি গোল করা এই মহাতারকা ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুটি কোপা আমেরিকার শিরোপাও এনে দিয়েছেন দেশকে।

আসন্ন বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা ইতোমধ্যে তাদের ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেও, অধিনায়ককে বিদায় বলার জন্য মানসিকভাবে বিন্দুমাত্র প্রস্তুত নন কোচ। ভবিষ্যতের দিকে না তাকিয়ে বর্তমানকে উপভোগ করার আহ্বান জানিয়ে স্কালোনি বলেন, মেসিকে মাঠে খেলতে দেখাটাই এক অদ্ভুত আনন্দের অনুভূতি। এটা তার শেষ বিশ্বকাপ কি না, সেই হিসেব-নিকেশে না গিয়ে তিনি বর্তমান মুহূর্তটি উপভোগ করতে চান, কারণ পৃথিবীর প্রতিটি ফুটবলপ্রেমীই মেসিকে মাঠে দেখতে পছন্দ করে।

একজন কিংবদন্তির বিদায় কতটা যন্ত্রণাদায়ক হতে পারে, তা ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী নায়ক ডিয়েগো ম্যারাডোনার প্রস্থান দিয়ে খুব ভালো করেই বোঝেন স্কালোনি। নিজের প্রিয় তিলক এবং সেরা তারকাকে ছাড়া দলের পরিকল্পনা সাজানো যে কতটা কঠিন, তা স্বীকার করে তিনি বলেন, ম্যারাডোনার বিদায়ের পর তাকে আর মাঠে দেখতে না পারার যে শূন্যতা তৈরি হয়েছিল, মেসির ক্ষেত্রেও সেই একই বিষাদ কাজ করে। এরা এমন কিছু খেলোয়াড় যারা ফুটবলের ইতিহাস বদলে দিয়েছেন। তাই মেসি আর খেলবেন না; এমন ভাবনা মাথায় এলেই মন অশান্ত হয়ে ওঠে।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে চতুর্থ শিরোপার খোঁজে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। সম্প্রতি মৌরিতানিয়াকে ২-১ এবং জাম্বিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে স্কালোনির শিষ্যরা। সাক্ষাৎকারে কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল, যদি কখনো মেসি এবং ম্যারাডোনা দুজনকে একসাথে দলে পেতেন, তবে কীভাবে সামলাতেন? জবাবে স্কালোনি কোনো কৌশলগত জটিলতার কথা উড়িয়ে দিয়ে বলেন, তার দলে এই দুই কিংবদন্তি অবশ্যই একসাথে খেলতেন। কোনো কোচ নিজের পছন্দমতো সিস্টেমে এদের খেলাতেন না, বরং তারা নিজেরাই নিজেদেরকে মানিয়ে নিতেন। এই দুই সেরা ফুটবলার একে অপরের পরিপূরক হিসেবে মাঠে দুর্দান্ত জুটি গড়তেন এবং তাদের আটকানো প্রতিপক্ষের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াত।

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর মূল লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা আগামী ৭ জুন হন্ডুরাস এবং ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৭ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে আলবিসেলেস্তেদের শিরোপা ধরে রাখার মূল মিশন। গ্রুপ পর্বে তাদের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে। গোটা আর্জেন্টিনা দল এখন মুখিয়ে আছে তাদের জাদুকরী অধিনায়কের দিকে, যেন আরও একবার বিশ্বমঞ্চে তিনি এনে দিতে পারেন সোনালি ট্রফির স্বাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসিকে এখনই বিদায় দিতে চান না স্কালোনি

আপডেট সময় ০১:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬