ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

মিশরে আইএসের হামলায় সেনাসহ নিহত ৩০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশরের সিনাই উপদ্বীপে আইএসের হামলায় ছয় সেনা ও ২৪ জন হামলাকারী নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ৩৭ জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আলজাজিরা এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, বেশ কিছু হামলাকারী ভারি অস্ত্রশস্ত্র নিয়ে শেখ জেইদ শহরের কয়েকটি চেকপোস্টে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীও পাল্টা হামলা চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বলেছে, হামলাকারীদের ঠেকাতে এক পর্যায়ে অ্যাপাচি হেলিকপ্টার আনা হয়। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘটনায় ২৪ জন হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছে একজন। এ ছাড়া হামলাকারীদের দুটি যান ধ্বংস হয়েছে।

সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসী’দের হামলা ঠেকাতে সেনাবাহিনী ওই এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। নিরাপত্তা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ সদস্য আহত হয়েছে। আর এপি ৩৭ জন আহতের কথা বলেছে।

ইরাক ও সিরিয়াভিত্তিক বিদ্রোহী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক বছরগুলোতে আইএস সংশ্লিষ্ট গ্রুপগুলো ওই অঞ্চলে বেশ কিছু হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার ওই উপদ্বীপে এক হামলায় অন্তত ছয় সেনা নিহত হয়। যার দায় স্বীকার করে আইএস।

Tag :
আপলোডকারীর তথ্য

মিশরে আইএসের হামলায় সেনাসহ নিহত ৩০

আপডেট সময় ০২:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭