ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরীক্ষার হলে সহপাঠীকে খাতা না দেখানোয় ছুরিকাঘাত

আকাশ জাতীয় ডেস্ক: 

ফেনীর ছাগলনাইয়ায় পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার শেষ দিনে এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

রোববার (১৭ মে) দুপুরে বাংলা বাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থীর নাম কাজী আহমেদ আশ্রাফী নাবিল। তিনি হরিপুর আলি আকবর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও মোটবী ইউনিয়ন বেত্রাবাগ শিলুয়া বাড়ির কাজী নুরুল আবছার রিপনের ছেলে।

অভিযুক্ত রাকিব হোসেন একই পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী। তিনি গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি পাঠাননগর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে। তিনি খন্দকার বাড়ির হেলাল মিয়ার ছেলে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

আহত কাজী আহমেদ আশ্রাফী নাবিল জানান, পরীক্ষার হলে তার পেছনের বেঞ্চে সিট পড়ে রাকিবের। প্রথম পরীক্ষার দিন তিনি খাতা দেখতে চাইলে আশ্রাফী দেখাতে রাজি হননি। এ নিয়ে ওইদিন পরীক্ষাকেন্দ্রের বাইরে ক্ষোভ দেখিয়ে তাকে গালিগালাজ করে রাকিব।

তিনি জানান, আজ রোববার ছিল পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর রাকিবসহ ৭/৮ জন ছেলে তাকে প্রথমে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে বাংলা বাজার এবং পরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আশ্রাফীর মা নার্গিস আক্তারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যার উদ্দেশে এ হামলা চালানো হয়েছে। ঘটনার বিচার ও অভিযুক্তদের শাস্তি দাবি করেন তিনি।

ছাগলনাইয়া থানার ওসি মো. শাহীন মিয়া জানান, লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরীক্ষার হলে সহপাঠীকে খাতা না দেখানোয় ছুরিকাঘাত

আপডেট সময় ০৬:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬