ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাছঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, আহত ১০

আকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে মাছঘাটে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজলোর উত্তর চর আবাবিল ইউনিয়নের সাজু মোল্লার মাছঘাট এলাকায় এ ঘটনা ঘট।

আহতদের মধ্যে রাব্বি হোসেন (২২), ফরহাদ হোসেন (২৭), সুমন হোসেন (৩০) ও দেলোয়ার হোসেনকে (৩২) রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়ছে। এ ঘটনায় আজ রাত সাড়ে ৯টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চর আবাবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক শফি সরদার এবং একই ওয়ার্ডের বিএনপির সহসভাপতি ফারুক সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে মাছঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছে। এর জেরে আজ সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।

একটি সূত্র জানায়, শফি সরদার উত্তর বংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক এবং মহিউদ্দিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে ফারুক সরদার একই ওয়ার্ড বিএনপির সহসভাপতি এবং আবুল কালাম আজাদ উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি। দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব নিয়ে বিরোধ চলে আসছে।

বিএনপি নেতা শফি উদ্দিন অভিযোগ করেন, একই ইউনিয়নে বিএনপি নেতা ফারুক সরদার, যুবদল নেতা আবুল কালাম আজাদ ও তারেক সরদারের নেতৃত্বে শতাধিক বহিরাগত লোক মাছঘাট দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এ সময় রাব্বি, ফরহাদ হোসেনসহ অন্তত আটজন আহত হন।

তবে এই অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ফারুক সরদার দাবি করেন, ‘১৭ বছর ধরে আমি ও কয়েকজন মিলে এই মাছঘাট পরিচালনা করে আসছি। আজকের ঘটনায় তারা নিজেদের মধ্যেই প্রথমে মারামারি করেছে। পরে আমাদের ওপরও হামলা চালানো হয়।’

উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। বরং আমি ঘটনাস্থলে গিয়ে মারামারি থামানোর চেষ্টা করিছি।’

রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাছঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ১১:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬