ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ

আকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর একসঙ্গে চার শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় তোলপাড় চলছে। এ ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা মন্নান গাজীর মেয়ে সানজিদা আক্তার (১২) গত ১০ মে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে বিদ্যালয় ছুটির সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে তারা জানতে পারেন, একই এলাকার আরও তিন শিক্ষার্থী— আয়শা আক্তার (১৩), ইসমত জেরিন সাজনিন (১২) ও সানজিদা আক্তার রাইসা (১৪) একই সময়ের মধ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ চারজনই নাজিরপুরের। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাননি। নিখোঁজ রাইসা, আয়শা ও সানজিদা নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাজনিন একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা যায়।

নিখোঁজ আয়শার বাবা আলী হোসেন বলেন, বগা থেকে কেউ একজন ঢাকা রুটের বাসের টিকিট কেটে দেয়। সঙ্গে এক নারী আছেন। ধারণা করা হচ্ছে। শয়তানের নি:শ্বাস দিয়ে ৪ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ

আপডেট সময় ১১:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬