ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিপণ দাবির দুদিন পর ডোবায় মিলল শিশুর লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

ফেনীতে নিখোঁজ ও মুক্তিপণ দাবির দুদিন পর ডোবা থেকে শিশু মো. হাছানের (১৮ মাস) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হাছান লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তার নিপু দম্পতির ছেলে। তারা দাগনভূঞায় ভাড়া বাসায় বসবাস করতেন।

তারেক জানান, শনিবার বিকালে বাসার সামনে দাদির সঙ্গে খেলাধুলা করার সময় হাছান নিখোঁজ হন। ওইদিন সন্ধ্যায় অপরিচিত নম্বর থেকে ফোন করে প্রথমে ১২ হাজার এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে, অন্যথায় হত্যার হুমকিও দেওয়া হয়। এ বিষয়ে পরদিন তিনি দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে খবর পেয়ে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। মুক্তিপণ দাবির বিষয়টি প্রতারক চক্রের কাজ। হুমকি দেওয়া মোবাইল নম্বরটি নওগাঁর বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুক্তিপণ দাবির দুদিন পর ডোবায় মিলল শিশুর লাশ

আপডেট সময় ০৭:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬