ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এই সরকার স্বাভাবিক সরকার নয়: দুদু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকার স্বাভাবিক সরকার নয়, তারা সংবিধানের নামে সংবিধানকে ধ্বংস করেছে। এছাড়া গায়ের জোরে ভণ্ডামি করে মিথ্যা কথা বলে যারা ক্ষমতায় এসেছে তারা কী ব্যবস্থা নেবে? ব্যবস্থার জন্য আপনারা (স্বরাষ্ট্রমন্ত্রী) প্রস্তুত থাকেন। খালেদা জিয়া দেশে ফিরলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দুদু এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা প্রস্তুত থাকুন খালেদা জিয়াই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আগামী দিনের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন চিকিৎসা করতে; কিন্তু এই সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বার বার সন্দেহ প্রকাশ করেছেন তিনি দেশে ফিরবেন কি না? ছোট মনেরও একটা সীমা থাকে এই সরকারের সেটাও নাই। তারা জনবিচ্ছিন্ন গণবিরোধী লুটের সরকার।

তিনি আরো বলেন, আইনের শাসনের নামে আইনকে ধ্বংস করেছে। যার কারণে দেশে হাজার হাজার রাজনৈতিক বন্দী এখন জেলখানায় আছেন। এছাড়া স্পষ্ট কথা খালেদা জিয়া আগামী বুধবারে দেশে আসবেন। দেশে এসে দেশের গণতন্ত্র, ভোটাধিকারে ফিরিয়ে আনার জন্য বিরোধী দলের রাজনীতিতে যা যা করার দরকার তিনি তাই করবেন। তাকে সংবর্ধনা দেয়ার জন্য যে সংগ্রামের প্রস্তুতি সেটা বিএনপির নেয়া আছে। দেশে আসলে তাকে ব্যাপক সংবর্ধনা দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এই সরকার স্বাভাবিক সরকার নয়: দুদু

আপডেট সময় ১২:৩৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭