ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল

গলায় চাকু ধরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক: 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশু শিক্ষার্থীকে গলায় চাকু ধরে ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত নোমান সরকার (২২) নামে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রবিবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার বর্ধনকুঠি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থীকে একা পেয়ে একই এলাকার নোমান সরকার নামের এক যুবক তার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করে। পরে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ এলাকা থেকে ধাওয়া করে অভিযুক্ত নোমানকে আটক করে গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

ঘটনাস্থলে উপস্থিত গোবিন্দগঞ্জ থানার এসআই আহসান হাবীব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। স্থানীয়রা অভিযুক্তকে পুলিশে সোপর্দ করেছে। তাকে থানায় নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনার শিকার শিশুটিকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

গলায় চাকু ধরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

আপডেট সময় ১০:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬