ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

বাসা ভাড়া না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনিছুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া এলাকার আনিছ প্লাজার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিছ প্লাজায় একটি বাসা ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেন। তবে কোনো কারণে আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কয়েক দিন ধরে মনোমালিন্য চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় বিষয়টি নিয়ে আবারো বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহ মাহমুদ সঙ্গে থাকা একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

এ সময় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খুলনায় অবস্থার আরও অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে স্বজনরা অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়ার পথে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের দোকানপাট বন্ধ রাখেন।

দুপুরে নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

বাসা ভাড়া না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৭:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬